সিলেট | |
প্রকাশিত: 3:27 PM, December 9, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)র নেতৃবৃন্দ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এসএমপি কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থতি ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার।
মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ সিলেট নগরীতে রাত ৯টার পর ট্রাক প্রবেশ ও নগরীতে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানান।
এ সময় পুলিশ কমিশনার নিশারুল আরিফ সড়ক দূর্ঘটনা রোধে নিসাচা’র কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সিলেট নগরীর যানজট নিরসনে সকল মহলের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে পুলিশ কমিশনার নিশারুল আরিফকে ফুল দিয়ে শুভে”ছা জানান নিসচা নেতৃবৃন্দ। এসময় তাকে নিসচা’র ২৫ বছরের কার্যক্রম নিয়ে প্রকাশিত সংকলন ‘নিরাপদ’ প্রদান করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি