হোটেল থেকে ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 3:50 PM, December 9, 2020

হোটেল থেকে ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রভাতবেলা ডেস্ক:

হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভি জে চিত্রার মরদেহ। বুধবার (৯ ডিসেম্বর) সকালে চেন্নাইয়ের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তামিল ইন্ডাস্ট্রিতে।

এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে। সূত্রের খবর, সকালে হোটেলের কক্ষে চিত্রার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন হোটেলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে এটি হত্যা না আত্মহত্যা- তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। হোটেল কর্মীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে হোটেলে আসেন চিত্রা। ইভিপি ফিল্মসিটি থেকে শুটিং শেষ করে হোটেলে আসেন তিনি। হোটেলে হবু স্বামী হেমন্তের সঙ্গে রুমটি বুক করেছিলেন এ অভিনেত্রী।

গণমাধ্যমকে হেমন্ত জানান, রুমে ফিরেই গোসল করতে যান চিত্রা। অনেক সময় পার হওয়ার পরও গোসলখানা থেকে না আসায় সন্দেহ জাগে হেমন্তের মনে। দরজায় কড়া নাড়েন তিনি। সাড়া না পেয়ে ডেকে আনেন হোটেল কর্মীদের। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে অভিনেত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে হতাহত ৮

মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন চিত্রা। মৃত্যুর খবরে তার ভক্তদের মনে জাগছে না প্রশ্ন। তাকে খুন করা হয়েছে বলে টুইটারে লিখেছেন তার ভক্তদের অনেকে। কেউ কেউ দাবি তুলেছেন, দ্রুত তার মৃত্যু রহস্য উদঘাটন করার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ