সিলেট | |
প্রকাশিত: 1:14 PM, December 10, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে জেল থেকে আদালতে নিয়ে আসার পর ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী মনোয়ারা বেগম হত্যা মামলা আসামি ইকবাল হোসেন পালিয়ে গেছে। তবে কিভাবে আসামি পালাল তা বলতে পারে নি পুলিশ।
যদিও বুধবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে কোর্ট থেকে ওই আসামী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কিভাবে আসামিকে গ্রেপ্তার করা যায় এ নিয়ে প্রশাসন-পুলিশ জরুরী বৈঠক চলছে।
জেল সুপার নূরশেদ আহমেদ ভূইয়া জানান, ‘আমরা প্রতিদিন কোর্ট পুলিশের কাছে আসামিদের তুলে দেই এরপর পুলিশ কাভার্ড ভ্যানে করে আসামিদের কোর্ট নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একজন আসামি মিসিং। আমি শুধু এইটুকু বলতে পারবো। জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে অবগত আছেন।’
এ ব্যপারে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘আমাদের কাছে মনে হচ্ছে ভ্যান থেকে নামিয়ে আসামিদের এক জায়গায় রাখা হয়। পরে সেখান থেকেই সে পালিয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি