সিলেট | |
প্রকাশিত: 2:02 PM, December 10, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের সাহিত্যাঙ্গনের প্রিয়মুখ ছড়াকার ও শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠক ও কবি কাশমির রেজা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে সিলেট নগরীর নয়াসড়কস্থ মানিকপীর কবরস্থানে দাফন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি