সিলেট | |
প্রকাশিত: 8:15 PM, December 13, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনের পাইপে আগুন লেগেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া যায়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সিলেটের টুকেরবাজারে গ্যাসলাইনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে তারা। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, সিলেট টুকেরবাজারে গ্যাস লাইনের পাইবে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের ২ টি ইউনিট সেখানে কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, সড়ক ও জনপদ বিভাগের রাস্তা মেরামতের কাজ চলাকালীন ক্রেন এর ঘর্ষণে গ্যাস পাইবে আগুন লাগতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি