সিলেট | |
প্রকাশিত: 1:15 PM, December 15, 2020
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন। সেই হিসেবে সময় খুব বেশি নেই। অল্প সময়ের মধ্যে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে মরিয়া আওয়ামী লীগের প্রার্থীরা। মেয়র পদে প্রার্থী হিসেবে বর্তমান মেয়র নাদের বখত এবারও প্রার্থী হচ্ছেন। দলীয়ভাবে তিনি প্রার্থীতা চেয়েছেন। সাবেক মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে আছেন বেশ ভালো অবস্থানে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ দাস মেয়র নির্বাচনের জন্য অনেকদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন। প্রায় দশ মাস করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পৌরবাসীর নজর কেড়েছেন তিনি। ইতোমধ্যে তাঁর পক্ষে প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।
এছাড়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরীও দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাঁর পক্ষে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তিনি। গত শনিবার (১২ ডিসেম্বর) তিন প্রার্থীই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এখন দলীয় সভানেত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তাঁরা।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, এখন পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা তিন জন। আমরা আগ্রহী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। কেন্দ্র থেকে যাকে বেছে নেয়া হবে তিনিই নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি