দক্ষিণ সুরমায় টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

দক্ষিণ সুরমায় টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে  জরিমানা

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমায় র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল বিরোধী যৌথ অভিযান চালিয়েছে । এসময় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উর্ত্তীণ খাবার ও খাদ্যে ভেজাল থাকায় টেস্টি ট্রিটসহ ৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেট র‌্যাব-৯ এর সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের এএসপি ওবাইন। এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, নোংরা পরিবেশ খাদ্য উৎপাদন, মেয়াদ উর্ত্তীণ খাবার ও খাদ্যে ভেজাল থাকায় টেস্টি ট্রিটকে ৬০ হাজার টাকা, দক্ষিণ সুরমার লাহাম রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও দীনা মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সংবাদ