পরীর গডফাদার কে?

প্রকাশিত: 5:56 PM, December 19, 2020

পরীর গডফাদার কে?

আনন্দ ঝর্ণা ডেস্ক:

আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নানা ঘটনায় একাধিকবার খবরের শিরোনামে এসেছেন। কাজের পাশাপাশি বিভিন্ন সময়ে তাকে নিয়ে অসংখ্য গুঞ্জন শোনা যায়।

মুক্তির আগেই দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ পায় তার। এরপর সম্পর্কেও জড়িয়েছেন একাধিকবার।

আর চলতি বছরই বিয়ে করেছেন, সেই বিয়ে ভেঙেও গেছে। কিছুদিন আগে সাড়ে তিন কোটি টাকা দিয়ে গাড়ি কিনে সবাইকে তাক লাগিয়ে দেন পরীমনি।

সম্প্রতি নিজের গডফাদার নিয়ে মুখ খুলেছেন তিনি। একটি ফেসবুক লাইভে পরী সোজা-সাপটা উত্তর দিয়েছেন বিষয়টি নিয়ে। এক প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে।

আমারও আছে। কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।

এদিকে পরীমনির এমন বুদ্ধিদীপ্ত উত্তর বেশ প্রশংসিত হয়েছে। তার ভক্তরা প্রশংসায় ভাসিয়েছে।

সর্বশেষ সংবাদ