এমপিএলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ রাইডার্স

প্রকাশিত: 3:51 PM, December 26, 2020

এমপিএলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ রাইডার্স

মাঠে ময়দানে ডেস্ক:

ময়মনসিংহ প্রিমিয়ার লিগে ‘এমপিএল’ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে ময়মসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। ৯ উইকেটে তোলে ১১৬ রান। ফাইনাল ম্যাচে ফরহাদ রেজা প্রথমবার খেলতে নেমে ১৩ বলে তোলেন ২৮ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন।

জবাবে খেলতে নেমে উড়ন্ত শুরু করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাধেন দুজনে। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র মিলে ৮ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন। ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রনি আর টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম। হাজার হাজার মানুষ এই ফাইনাল উপভোগ করেছেন। এ ছাড়াও ফাইনাল সরাসরি দেখানো হয়েছে টি-স্পোর্টসে।

আরও পড়ুন  ঈশ্বরদী পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. আহমার উজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র‍্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল ইফতেখার আহমেদ চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব খালেদ মাহমুদ, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন।

ময়মনসিংহ রাইডার্সের চেয়ারম্যান এম এ ওয়াহেদ বলেন, ‘এবার চ্যাম্পিয়ন হয়েছি খুব ভাল লাগছে। আমরা গর্ব করছি যে আমাদের দলটি ভালো খেলে জিততে পেরেছে।

এসমইয় তিনি টিমের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আয়োজক ও খেলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ