গণতন্ত্রের বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কর্মসূচি

প্রকাশিত: 5:42 PM, December 29, 2020

গণতন্ত্রের বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কর্মসূচি

প্রভাতবেলা ডেস্ক:

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মরণে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে বাংলাদেশ আওয়ামীলীগ।

দিনটিকে “গণতন্ত্রের বিজয় দিবস” হিসেবে উদযাপনের লক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আগামীকাল ৩০ ডিসেম্বর বুধবার, বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক যৌথ আলোচনা সভার আয়োজন করেছে।

উক্ত আলোচনা সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ