মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, মাধবপুর:

হবিগঞ্জের মাধবপুরে পুকুরে পানিতে ডুবে মো. নাফিজ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের মো. ইরফান হোসেনের ছেলে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির নারাইনপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরের পানিতে দুই বছরের শিশু নাফিজকে ভাসতে দেখে তার মা উদ্ধার করেন। পরে নাফিজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ.এইচ.এম ইশতিয়াক মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ