সিলেট | |
প্রকাশিত: 4:15 PM, December 30, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বরগুনার তালতলীতে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানী (১৮) নামের এক গৃহবধূ উধাও হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে পালিয়ে যান ইতি রানী।
পরিবার সূত্রে জানা যায়,পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর বিয়ে হয় বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারে ছেলে সুজন কর্মকারের সাথে। চলতি বছরের ১২ ডিসেম্বর বিয়ের পর থেকে ইতি রানী প্রেমিকের সাথে লুকিয়ে প্রায়ই মোবাইল ফোনে কথা বলতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বাথরুমের যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। অনেক সময় হলেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজ সূত্রে জানা যায় প্রেমিকের হাত ধরে তিনি পালিয়েছেন। তবে প্রেমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।
পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। এ ঘটনায় ইতি রানীর শাশুড়ি ঝর্ণা রানী কর্মকার আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি করেছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি