সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে এবারও জয় লাভ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। প্রচার-প্রচারনা ও গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আগামী ১৬ই জানুয়ারি ছাতক পৌরসভা নির্বাচনকে ঘিরে ছাতক পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডে ওয়ার্ডে চলছে নৌকার নির্বাচনী প্রচারনা। সাথে থাকছেন ছাতকের রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন মহলের ব্যবসায়ীরা।
আবুল কালাম চৌধুরী বলেন, নৌকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং মানুষের সেবা করার সুযোগ করে দিতে তিনি মাঠে নেমেছেন।
তিনি বলেন, উন্নয়ন মানেই নৌকা। দেশনেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে জয়যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য তিনি কাজ করে যাবেন।
এদিকে করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলেন আবুল কালাম চৌধুরী। অবদান রেখেছেন ছাতকের বিভিন্ন উন্নয়নে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি