সিলেট | |
প্রকাশিত: 2:13 PM, January 19, 2021
আনন্দ ঝর্ণা ডেস্ক:
‘মুখোশ’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন হালের ক্রেজ পরীমনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘লেখক’। পরিবর্তন করে ‘মুখোশ’ রাখা হয়েছে।
সাভারে প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন পরীমনি। সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পরীকে। নিজের লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, পোশাক তার নিজেরই ডিজাইন করা।
পরীর নতুন লুক লুফে নিয়েছে নেটিজেনরা। তার ডিজাইন করা পোশাকের প্রশংসাও করেছেন অনেকে। পোস্টের কমেন্টস বক্স থেকেই সে ধারণা পাওয়া গেছে। আতিক মাহমুদ নামের একজন লিখেছেন, ‘হিট’। তার নীচের তারেক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কস্টিউম, লাইটিং আর পরী- সবমিলিয়ে অসাম।’ নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘দারুন পরীমনি। ভালোবাসা, খুব সুন্দর।’
পরিচালনার পাশাপাশি ‘মুখোশ’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন ইফতেখার শুভ। ‘মুখোশ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এছাড়া মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ইরেশ যাকেরকেও দেখা যাবে পর্দায়।
এর আগে, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতে নিজের ডিজাইন করা পোশাকে দেখা গেছে পরীমনিকে। ওই সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি