সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
অগ্রাধিকার ভিত্তিতে দেশের ৩ কোটি ৪০ লাখ মানুষ করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের অধিবেশনে বুধবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তালিকা প্রকাশ করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যে তালিকা প্রকাশ করেছেন তার মধ্যে কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত ৪ লাখ ৫২ হাজার ২৭ জন সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সব অনুমোদিত ও বেসরকারির ৬ লাখ স্বাস্থ্যকর্মী রয়েছেন। সাথে আরও আছেন ২ লাখ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ৫ লাখ ৪৬ হাজার ৬২০ জন সম্মুখসারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টিকা পাবেন।
এই তালিকায় আরও রয়েছে সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৩ লাখ ৬০ হাজার ৯১৩ জন সদস্য। এছাড়া রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৫০ হাজার জন। তালিকায় আরও রয়েছেন সম্মুখসারির ৫০ হাজার গণমাধ্যম কর্মী।
এ দিকে, নির্বাচিত জনপ্রতিনিধি ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন, সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মচারী ১ লাখ ৫০ হাজার জন, ধর্মীয় প্রতিনিধি ৫ লাখ ৪১ হাজার জন, মরদেহ সৎকারে নিয়োজিত ৭৫ হাজার ব্যক্তি, ৪ লাখ জরুরি পানি, গ্যাস, পয়:নিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিবহন কর্মচারী; স্থল, নৌ ও বন্দর কর্মী ১ লাখ ৫০ হাজার জন, প্রবাসী অদক্ষ শ্রমিক ১ লাখ ২০ হাজার জন, জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী ৪ লাখ জন, ব্যাংক কর্মকর্তা ১ লাখ ৯৭ হাজার ৬২১জন, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী (যক্ষ্মা, এইডস রোগী, ক্যানসার) ৬ লাখ ২৫ হাজার জন, ৬৪ থেকে ৭৯ বছর বয়সী বয়স্ক জনগোষ্ঠী ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৫৮ জন, ৮০ বছর বা তদুর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন, ফুটবল, ক্রিকেট ও হকি জাতীয় দলের খেলোয়াড় ২১ হাজার ৮৬৩ জন এবং বাফার, ইমারজেন্সি আউটব্রেক ১ লাখ ৭০ হাজার জন তালিকায় রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি