সিলেট | |
প্রকাশিত: 5:25 PM, January 28, 2021
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ও সিলেট শিক্ষা ট্রাস্টের উদ্যোগে নির্বাচিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেটের জেলা প্রশাসকের হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার সুমাইয়া ফৌরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমদ, সাংবাদিক আপ্তাব হোসেন ও শাবিপ্রবি’র সহাকারী রেজিস্ট্রার ফয়সল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনম বদরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পাঁচ ক্যাটাগরিতে এইচএসসি, অর্নাস, মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং/মেডিকেল, প্রতিবন্ধীসহ বিভিন্ন শিক্ষার্থী মিলিয়ে সর্বমোট ৬০ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি