সুনামগঞ্জে সামরান হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশিত: 8:34 PM, January 31, 2021

সুনামগঞ্জে সামরান হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুরের আলোচিত সামরান হত্যা মামলার রায়ে তাজ উদ্দিন (৫৪) নামে একজনকে ফাঁসি ও ৬ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।

রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জারিমানা করেন আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, গিয়াস উদ্দিন, ফরহাদ মিয়া, আবুল কালাম, হাসান মিয়া, খুরশিদ আলম ও উজ্জ্বল মিয়া নামের ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ মে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামরানকে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের তাজ উদ্দিনসহ কয়েকজন ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরদিন এ ঘটনায় নিহতের মা হাওয়ারুন নেছা তাজ উদ্দিনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।দীর্ঘদিন যুক্তিতর্ক শেষ রোববার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  শাহী ঈদগাহ এলাকায় আতঙ্ক: বোমা সদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ

রায়ে মামলার প্রধান আসামি তাজ উদ্দিনকে ফাঁসির আদেশ এবং অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, আদালতের রায় আমরা বাদী পক্ষের খুশি। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ