নবীগঞ্জে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে জরিমানা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

নবীগঞ্জে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে জরিমানা

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় সরকারি জায়গা হতে এক্সভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়- নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে এক্সভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মাটি কাটার দায়ে আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ