জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে চালক- হেল্পার নিহত

প্রকাশিত: 12:35 PM, February 14, 2021

জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে চালক- হেল্পার নিহত

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।

ফায়ার সার্ভিস সিলেট উপ সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি ব্রেকফেল করে খাদে পড়তে পারে, এমন ধারনা পুলিশ ও ফায়ার সার্ভিসের । দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস দেরিতে আসায় বিক্ষুব্ধ জনতা প্রায় একঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ সংবাদ