সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ ২১ ফেব্রুয়ারি সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা এটি রাতের আধারে ভেঙে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি।
এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মানে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়েছেন। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি