ছাড়পত্র পেল ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

ছাড়পত্র পেল ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’

আনন্দ ঝর্ণা ডেস্ক:

আনকাট সেন্সর ছাড়পত্র পেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেনিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি।এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। এতে শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগতা দীঘি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ সারাদেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি। পরিচালক সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরিচালক সেলিম খান বলেন, ‘আজ স্বাধীনতার ৫০ বছরেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন চলচ্চিত্র নির্মাণ করেননি। সেটি আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন সকল চলচ্চিত্র প্রেমীরা।’ তিনি আরও বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মের কাছে অজানা। তাই সেই সব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি “টুঙ্গীপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্রটি।

আরও পড়ুন  হাইকোর্টে রাগীব আলীর জামিন না মঞ্জুর

সকল প্রেক্ষাগৃহের পাশাপাশি এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সকল স্কুল-কলেজে প্রজক্টরের মাধ্যমে দেখানো হবে বলে জানান এই পরিচালক।’

এই চলচ্চিত্র নিয়ে প্রযোজক পিংকি খান বলেন, ‘আমি ছোট মানুষ। এখনও পড়াশুনা করছি। শুধুমাত্র বই পুস্তকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি বহুবার। তাকে নিয়ে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করা সত্যি সত্যি অনেক আনন্দের।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব থেকে বড় প্রচার মাধ্যম হলো চলচ্চিত্র।সেখানে আমাদের দেশের মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী নিয়ে প্রথমবার “টুঙ্গীপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্র নির্মাণ। এ অনুভূতি যেন পাহাড়সমান।

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ও পিংকি খান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ