সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২১
প্রতিনিধি, সুনামগঞ্জ:
দেশে আরও ভয়ঙ্করভাবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন বাস্তবতায় করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জে শাহ আরেফীনের ওরস-পণতীর্থ-বারুণী মেলা বন্ধ ও পর্যটনস্পটে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় সুনামগঞ্জ জেলায় আগামী দুই সপ্তাহ সব ধরণের সভা-সমাবেশ, ধর্মীয় সমাবেশ, শাহ আরেফিনের ওরস, বারুণী মেলা ও স্নান বন্ধের সিদ্ধান্ত হয়। এছাড়া সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে জনসমাগম না করতে ১৪ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। সভায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধও করা হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএমসহ বিভিন্ন দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি