সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।
এসময় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বসতঘর থেকে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের মো. সানু মিয়া ওরফে সানু মোল্লা ( ৫৫ ) ও মো. হারুন মিয়া ( ৪৩ )।
র্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। মূর্তিটির ওজন ১১ কেজি। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। শনিবার সকালে আটককৃত দুই জনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি