সিলেট | |
প্রকাশিত: 5:20 PM, April 17, 2021
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে রবিতা বাক্তি (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয় লোকজন ঘাতক মিঠুন বাক্তিকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত রবিতা বাক্তি নিউ সমনবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক ও পাক্কা লাইনের অটোরিকশাচালক সুষেন বাক্তির স্ত্রী।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকার বাসিন্দা চা শ্রমিক মিঠুন বাক্তি শুক্রবার রাতে শ্বশুর ভাগ্য বাক্তিকে অশ্লীল গালিগালাজ করছিল। হামলার চেষ্টা চালালে রবিতা বাক্তি তাকে ঠেকাতে যায়।
এসময় মিঠুন ধারালো অস্ত্র দিয়ে রবিতার তলপেটে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় পালানোর চেষ্টাকালে প্রত্যক্ষদর্শীরা মিঠুন বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘাতকের পারিবারিক সূত্র জানায়, মিঠুন বাক্তি মাদকসেবী। নেশাগ্রস্ত হয়ে উগ্র মেজাজে খুনের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।
থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুন বাক্তিকে গ্রেফতার করেছে। নিহতের স্বামী সুষেন বাক্তি তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি