বাহুবলে চার মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: 2:27 PM, April 22, 2021

বাহুবলে চার মাদকসেবীর কারাদণ্ড

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবলে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে তিন মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দণ্ডাদেশ দেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বাহুবল উপজেলার রশিদপুরে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান, চার গাঁজাসেবীকে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ