সিলেট | |
প্রকাশিত: 2:51 PM, April 26, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল থেকে এক যুবতীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে চরপার্বতী ইউপির ৫নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন কোম্পানীগঞ্জ-দাগনভূঞা-সোনাগাজী উপজেলার বর্ডারের দাদনার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে এক ব্যক্তি গরু নিয়ে মাঠে গেলে খালে যুবতীর দগ্ধ মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নোয়াখালীর এসপি মো.আলমগীর হোসেন জানান, ৩টি উপজেলার বর্ডার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত যুবতীর পরিচয় জানা যায়নি। তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তারপর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি আলমগীর আরো বলেন, যেহেতু মরদেহের পরিচয় পাওয়া যায়নি তাই এটি ফ্রিজিংয়ে রাখা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি