সিলেট | |
প্রকাশিত: 2:49 PM, April 28, 2021
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ বিষিয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জাকির হোসেন পুলিশকে জানান, টঙ্গীর নোয়াগাঁও হিমারদিঘী এলাকার হোসেন আলীর ছেলে ছাত্রলীগ নেতা রেজাউল করিমের সরবরাহ করা ইয়াবা জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ ক্রয়-বিক্রয় করে আসছেন। ইয়াবা বিক্রির লভ্যাংশ তারা আনুপাতিক হারে ভাগ করে নেন।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম। কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দিতেন তিনি। সম্প্রতি সাজ্জাদুল ইসলাম মনির নামে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের এই নেতা। ভুক্তভোগীর স্ত্রী শিল্পী আক্তার এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে রেজাউল করিমকে।
স্থানীয়রা জানায়, রেজাউল করিম গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী নোয়াগাঁও এলাকার হোসেন আলীর ছেলে। রেজাউলের বাবা আগে টঙ্গী রেলস্টেশনের পাশে কাপড় সেলাইয়ের কাজ করতেন। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট রেজাউল পুবাইল আদর্শ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৭ সালে টঙ্গী সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হওয়ার পর পড়ালেখার খরচ জোগাতে রেজাউল করিম বাসের টিকিট কাউন্টারে কাজ নেন। পড়াশোনা চালিয়ে যেতে রেজাউলের এই সংগ্রাম অনেকেরই নজর কেড়েছিল।
স্থানীয় ছাত্রলীগ নেতারা জানান, পাঁচ বছর আগে বিয়ে করেন তিনি। একটি মেয়েও রয়েছে। ছাত্রত্ব নেই অনেক দিন। তবু ছাত্রলীগের পদে আছেন। ২০১৬ সালে রেজাউল ছাত্রলীগের পদ পাওয়ার পর ফেনসিডিল ব্যবসা ছেড়ে দিয়ে শুরু করেন ইয়াবা ব্যবসা। টেকনাফ ও কক্সবাজার থেকে নিজের পরিচয় ও নিজের গাড়ি দিয়ে তিনি ইয়াবা নিয়ে আসতেন বলে অভিযোগ রয়েছে। মাত্র চার বছরে মাদক ব্যবসা করে কোটিপতি বনে গেছেন রেজাউল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি