সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২১
প্রতিনিধি, কানাইঘাট:
সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে নাইম আহমদ (৮) ও মাইশা বেগম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন।
মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি লন্তিরমাটি গ্রামের মাহতাব উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ট্রাক্টর চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘুরানোর একপর্যায়ে উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আবুল হুসেন হোসেন বলেন. ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি