সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০২১
দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদের মা জহুরা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন । প্রভাতবেলা প্রতিবেদক♦
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দরহাটিস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।
শুক্রবার বাদ আছর বন্দরহাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, তিনি জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মরহুম তৈয়ব আলীর সহধর্মিনী এবং তৈয়ব আলী কারিগরি ও ডিগ্রি কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম সাংবাদিক রশিদ হেলালীর মা।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, তৈয়ব আলী কারিগরি কলেজের সহকারী অধ্যাপক শাহআলম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনিস্টিউটের সুপার হেলাল আহমদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, সাংবাদিক হানিফ আহমেদ, রেজয়ান করিম সাব্বির, হেলাল উদ্দিন, মনির উদ্দিন, একে এম ভাসিত তুহিন, ইলিয়াস আহমেদ সাজুসহ গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং সিলেট নগরীসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় সহস্রাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এদিকে, এই মহীয়সী নারীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীরা হলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এটিএম বদরুল ইসলাম, সভাপতি, এডভোকেট মোঃ জামাল উদ্দিন, সাধারন সম্পাদক। জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আশিক আনোয়ার বাহার, অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহনী রঞ্জন দে, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনিস্টিউটের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান, বাউরবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। শোক প্রকাশকারীরা এক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রভাতবেলা সম্পাদকের শোক সমবেদনা: দৈনিক প্রভাতবেলা সম্পাদক ফারুক আহমদের মায়ের ইন্তেকালের খবর পেয়ে ফারুক আহমদের সাথে ফোনে কথা বলেন। তিনি মরহুমার জান্নাত কামনা করে পরিবার সদস্যদের ছবরে জামিল ধারনের তৌফিক কামনা করেন।
এক বিবৃতিতে প্রভাতবেলা সম্পাদক বলেন, প্রিয় ভাই ফারুক’র মায়ের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি