সিলেট | |
প্রকাশিত: 8:15 PM, August 11, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:: মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকা থেকে তাহমিদ আহমেদ চৌধুরী (২২) নামে রাষ্ট্র বিরোধী এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৯। সে বড়লেখা থানার মাইঝগ্রাম গ্রামরে সেলিম আহমদ চৌধুরীর ছেলে।
বুধবার (১১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানার মামলা নং- ২৭/১৮৪, তারিখ- ২৫/০৭/২০২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারা মূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ০২টি মোবাইল, ০২টি সীম কার্ড ও ০১টি আইপেডসহ তাকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি