তাহিরপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী

প্রকাশিত: 5:06 PM, August 14, 2021

তাহিরপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী

প্রভাতবেলা প্রতিবেদক:  গোসল করতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের  এক আদিবাসী তরুণী (২১) ধর্ষণের শিকার হয়েছেন।  আজ শনিবার (১৪ আগষ্ট) সকালে এঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে ওই আদিবাসী তরুণী নিজ বসতঘরের অদূরে রাজাই পাহাড়ি ছড়ায় (নালায়) গোসল করতে যায়। পরে একই গ্রামের আবুল কালামের ছেলে রাশিদ মিয়াও (৪০) সেখানে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে রাশিদ মিয়া ওই আদিবাসী তরুণীকে কু-প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী ওই তরুণীকে ছড়ার পাশেই জোরপূর্বক ধর্ষণ করে রাশিদ মিয়া। এসময় প্রচুর বৃষ্টিপাত থাকায় ওই তরুণী চিৎকার চেঁচামেচি করলেও তার আত্মচিৎকার কেউ শুনতে পায়নি।

বাড়ি ফিরে ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানায় ওই তরুণী। পরে পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানায়। বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ঘটনাটি সকালে ইউপি সদস্য শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে পরামর্শ দিয়েছি বিষয়টি পুলিশকে জানানোর জন্য।

আরও পড়ুন  যুবদল ছেড়ে যুবলীগে, তবুও পিছু ছাড়েনি মামলা

এবিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ