সিলেট | |
প্রকাশিত: 4:51 PM, September 14, 2021
করোনা মহামারীর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির বিল দ্বিগুণ বৃদ্ধি একটি অমানবিক সিদ্ধান্ত। নাগরিক সুবিধার কথা বিবেচনায় অবিলম্বে পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। টানা লকডাউনে যেখানে জনজীবন এখনো স্থবির সেই সময়ে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত নাগরিকের প্রতি অবিচার বলে মনে করেন তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, করোনা মহামারীতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অর্থনীতি অনেক পিছিয়ে রয়েছে। আমাদের দেশেও লাগাতার লকডাউনে সকল শ্রেণী পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতির সম্মূখীন হয়েছে।
সকলেই তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠার চেষ্টা করছে। এই সময়ে সিসিক কর্তৃক পানির বিল দ্বিগুন বৃদ্ধি করা নাগরিকের প্রতি চরম অবিচার। ৬৫ লক্ষ টাকা ভর্তুকি ও ৩৫ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিলের দোহাই দিয়ে পানির বিল দ্বিগুণ বৃদ্ধি করা কোনভাবেই কাম্য নয়। পানির বিলের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি