সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১
১৬৩ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: শাহাবুদ্দিন। মে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরার মৃত আব্দুল জলিলের পুত্র। প্রভাতবেলা ডেস্ক♦
র্যাব-৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ সেপ্টেম্বর রাত পৌনে ১২ টার দিকে মেজর মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট থানার বাইপাস স্ট্যান্ডের পাশে কামরান আহমদের হোটেলের বিপরীত পাশে মাদকের বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ অভিযান চালায়।
র্যাবের অবস্থান টের পেয়ে শাহাবুদ্দিন দৌড়ে পালাতে চেষ্টা করে। কিন্তু র্যাবের জাল ভেদ করতে পারেনি।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(খ) ধারায় মামলায় দায়ের করে জব্দকৃত মদসহ গ্রেফাতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি