সিলেট মহানগর বিএনপি’র কমিটিঃ পঙ্কী আহবায়ক, মিফতা সচিব

প্রকাশিত: 5:43 PM, September 29, 2021

সিলেট মহানগর বিএনপি’র কমিটিঃ পঙ্কী আহবায়ক, মিফতা সচিব

বহুল প্রতিক্ষিত সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহবায়ক ও মিফতা সিদ্দিকীকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কেন্দ্রিয় দফতরের চলতি দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

কমিটির বাকী সদস্যরা হচ্ছেন, ৯ জন যুগ্ম আহবায়ক যথাক্রমে হুমায়ুন কবীর শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এডভোকেট হাবীবুর রহমান হাবীব, সৈয়দ মিছবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী ও এডভোকেট রোকশানা বেগম শাহনাজ।

 

কমিটিতে স্থান পাওয়া ১৮ জন সদস্য হচ্ছেন: নাসিম হোসেন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমীর হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দীপক,নজিবুর রহমান নজিব, এডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী. সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মুর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ,নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারি খুর্শেদ ও আবুল কালাম।

আরও পড়ুন  অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ