সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
চট্রগ্রামে ছোট ভাইয়ের সাবেক স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবেক ভাসুর গ্রেফতার।
মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম ব্যুরো♦ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাদশা মার্কেট এলাকায় ছোটভাইয়ের সাবেক স্ত্রীকে (তালাক প্রাপ্তা) নির্যাতনের অভিযোগে ছগির আহমদ (৪৫) নামের এক ব্যাক্তি গ্রেফতার হয়েছেন। তিন সন্তানের জননী ছোটভাইয়ের সাবেক স্ত্রী আয়েশা আক্তার ববি (৩২) সাবেক ভাসুরের বিরুদ্ধে গত ১ অক্টোবর ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ৩)।
পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ছগিরকে গ্রেফতার করে । মঙ্গলবার (৫অক্টোবর) তাকে চট্টগ্রাম আদালতে প্রেলণ করে পুলিশ। গ্রেফতারকৃত ছগির গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছান তালুকদার বাড়ির নুর হোসেনের বড় ছেলে। ছগির ইতিপূর্বে মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসেবে কাজ করলেও বর্তমানে দেশে রয়েছেন। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের সোলেমান হাজীর ঘাটা এলাকার মৃত শেখ ফজলুল হকের মেয়ে আয়েশা আক্তার ববি,র সাথে গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছান তালুকদার বাড়ির নুর হোসেনের ছেলে পল্লী ডাক্তার মো: সৈয়দের প্রায় ১৭ বছর পূর্বে বিয়ে হয়। সংসারে তাদের ২ মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে। মামলায় ববির অভিযোগে প্রকাশ বিভিন্ন সময়ে চরিত্রহীন ভাসুর ছগির তাকে কুনজর দিত এবং অসামাজিক কু প্রস্তাব দিত। কিন্তু ববি এসব কুপ্রস্তাবে রাজি না হওয়াতে তাকে স্বামীর সংসার থেকে বিতাড়ন করা হবে বলে বিভিন্ন সময়ে হুমকি দেয়।
এক পর্যায়ে ছগিরের প্ররোচনায় গত প্রায় ৫ মাস পূর্বে ববিকে তালাক দেয় তার স্বামী পল্লী ডাক্তার সৈয়দ। তালাক প্রাপ্তা ববি স্থানিয় নজুমিয়া হাট এলাকার জসিম ভিলা নামের একটি ভবনে দুই মেয়েকে নিয়ে বসবাস করতে থাকেন। এদিকে ছগির ওই বাসায় গিয়ে ববিকে বিভিন্ন প্রলোভন দিয়ে কু প্রস্তাব দেয়। কিন্তু ববি রাজি না হওয়াতে ছগির বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়।
সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ববির ভাড়া বাসায় গিয়ে ববিকে তার সন্তান সহ সবার দায়িত্ব নেবে বলে প্রলোভন দেখায় ছগির। এসময় ববির দুই মেয়ে নানা বাড়িতে ছিল। ছগিরের প্রস্তাবে রাজি না হওয়াতে জোর পূর্বক ববিকে বিছানায় বিবস্ত্র করে ধর্ষণ প্রচেষ্টা করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ।
এসময় ববি চিৎকার দিলে ছগির পালিয়ে যায়। এ ঘটনার পর গত ১ অক্টোবর হাটহাজারী মডেল থানায় ববি বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছগিরের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর ৩) দায়ের করেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেকটর) মো: সোহরাওয়ার্দি এই প্রতিবেদককে বলেন ছোট ভাইয়ের সাবেক স্ত্রীকে ধর্ষণ প্রচেষ্টার মামলায় ছগিরকে সোমবার রাত সাড়ে ৭টায় তার নিজ বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি