সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২২
নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন।
সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।
মঙ্গলবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য আলী আহমদ বলেন, তৃনমূল নেতাকর্মীদের গোপন ভোটে নব নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী হবে।
তিনি আরো বলেন, সাধারণ সম্পাদক পদে যারা আমাকে ভোট দিয়েছেন ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, একই সাথে যারা ভোট দিতে পারেননি সকলের কাছে আমি কৃতজ্ঞ। সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, আমি অতীতে জাতীয়তাবাদী আন্দোলনের এক সহযাত্রী হিসেবে ছিলাম, বর্তমানে আছি এবং আমৃত্যু থাকার প্রত্যয় ব্যক্ত করছি। জেলা বিএনপির কার্যক্রমকে সুসংহত করতে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
প্রসঙ্গত: আলী আহমদ ২৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে পরাজিত হন। তিনি বিজয়ী সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর চেয়ে ২শত ২৫ ভোট কম পান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি