সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উপকরণ প্রদান করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সম্প্রতি শতাব্দীর ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ১টায় সিলেট সদর উপজেলার হাটখলা ইউপি’র হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন ও জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপুর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং হাটখলা ইউপির চেয়ারম্যান কে. এম রফিকুজ্জামান, হাটখলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, আফসার শহীদ চৌধুরী সায়েম।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বন্যায় একটি দেশের মানুষের সাময়িক ক্ষতির মাধ্যমে শিক্ষার আলো নিভিয়ে দিতে পারে না। তাই সাম্প্রতিক বন্যায় বিপর্যয়ে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সামনের এসএসসি পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। পরীক্ষার ফলাফল সর্বোচ্চ মানের জন্য চেষ্টা করতে হবে।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ ইমু, আশিকুর রহমান আশিক, এম. এ আহাদ সুয়েব, জৈন্তা উপজেলার যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সুয়েব আহমদ, মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ, রুবেল আহমদ, সাকের আহমদ, কামরুল ইসলাম, বাবু, নুরুল ইসলাম মাহিন, নজম উদ্দিন নিজাম, মুজাহিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি