সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
বিশ্বভূবন ডেস্ক:
নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।
সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনে কয়েক ডজন দেশ ব্রিকসের সদস্য হবে। মূলত এর মাধ্যমে পশ্চিমকে টেক্কা দিতে একটি কার্যকর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চাইছে বেইজিং এবং মস্কো।
শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বুধবার বলেছেন, নতুন সদস্যদের বিবেচনা করার প্রক্রিয়া নিয়ে একমত হয়েছেন ব্রিকস নেতারা।
তিনি বলেন, ‘সম্প্রসারণের বিষয়ে আমরা একমত। ব্রিকসে আসতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি কাঠামো তৈরি করেছি। এটি খুব ইতিবাচক।’
প্যান্ডর বলেন, ‘বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে ব্লকের নেতারা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি