দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: 5:48 PM, August 29, 2023

দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলন যোগদান পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে রোববার (২৭ আগস্ট) বাংলাদেশে ফেরেন তিনি।

 

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, কখনও পদের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি দলের জন্য। স্কুলজীবন থেকে রাজনীতি করছি। তারপর কলেজ জীবন, ভার্সিটি সবখানেই রাজনীতি করেছি।

 

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। ব্রিকস সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন  দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৭৭৩, মৃত্যু ২২

 

 

সর্বশেষ সংবাদ