বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এছাড়া এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা। এছাড়া বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি শুরু হবে।

 

১৯৭৭ সালের জুন মাসে ১৯ দফা কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক (জাগ) দল গঠন করেন জিয়াউর রহমান। এরপর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে ওই বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা বটমূলে জাতীয়তাবাদী দলের জন্ম হয়। সর্বসম্মতভাবে জিয়াউর রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন  শায়েস্তাগঞ্জে রেলওয়ের অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ