সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
বিদ্যমান ব্যবস্থায় এনআইডি দিয়ে থাকে নির্বাচন কমিশন। নতুন আইনটি কার্যকর হলে ইসি সে ক্ষমতা হারাবে। এটি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে একটি নিবন্ধকের আওতায় যাবে। অবশ্য আইনটি সরকারের গেজেট প্রজ্ঞাপন দিয়ে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। বিলে বলা হয়েছে, বিদ্যমান আইনটি রহিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে রক্ষিত এবং নির্বাচন কমিশনের উদ্যোগে সংগৃহীত জাতীয় পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব তথ্য-উপাত্ত নিবন্ধকের কাছে হস্তান্তরিত হবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোটার লিস্টের ক্ষেত্রে এই জাতীয় পরিচয়পত্র আইন কোনো অন্তরায় ঘটাবে না। সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও থাকবেন। আমরা ওইভাবেই প্রসেস করব। যখন নাগরিকের বয়স ১৮ বছর হয়ে যাবে, তখনই ভোটার হয়ে গেছেন বলে নোটিশ পেয়ে যাবেন। তার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর সবগুলো চিন্তা-ভাবনা করে সময়োপযোগী করে বিদেশের সঙ্গে তাল মিলিয়েই এটা করেছি। জাতীয় পরিচয়পত্র কার্ডটি সবখানে প্রয়োজন হয়। সে জন্যই আমরা এ কাজটি করতে যাচ্ছি।
বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা ভোটের সময় একটি ভোটার লিস্ট করেছিলাম। আমাদের প্রয়োজনেই ওই ভোটার লিস্ট থেকে জাতীয় পরিচয়পত্রের মতো একটি কার্ড দিয়েছিলাম। ১৮ বছরের পর থেকে তা কার্যকর হচ্ছিল। কিন্তু এখানে আমরা এই জায়গাটিতে যে শিশুটি জন্মগ্রহণ করবে, জন্মের দিন থেকেই একটি পরিচয়পত্রের নম্বর তার হয়ে যাবে। যেদিন যে মৃত্যু বরণ করতে তার নম্বরটির সমাপ্তি ঘটবে। আমাদের উদ্দেশ্য সেটাই।
বিলে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক নিবন্ধক প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেবে। এজন্য নিবন্ধকের কার্যালয়ের অধীন একটি সেল থাকবে। এই সেলে নির্বাচন কমিশনের এক বা একাধিক কর্মচারী দায়িত্ব পালন করবে। এর ফলে নিবন্ধকের দপ্তর থেকে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতি ইসি ভোটার তালিকা তৈরি করবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হবে। বিভিন্ন দেশের উদাহরণের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচিত। তাই সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে এই সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে বর্তমান আইনটি সংশোধন করা প্রয়োজন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি