পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাঠে ময়দানে ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়েই বাবর আজমদের দেশে শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসরের যাত্রা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ নাজমুল হোসেন শান্তকে পাবে না বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো এই টাইগার ব্যাটার চোটের কারণে ছিটকে গেছেন দল থেকে।

এদিকে শান্ত না থাকলেও দলে ফিরেছেন লিটন দাস। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও সুস্থ হয়েই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একদিন আগেই একাদশ প্রকাশ করেছে ম্যান ইন গ্রিনরা। আগের ম্যাচে থেকে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। তার পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

আরও পড়ুন  ব্লু নবাগতকে ৬ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামিম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ