সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
রোববার (৮ অক্টোবর) আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে দেওয়া সংর্বধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংর্বধনা দেওয়া হয়।
তিনি বলেন, দেশে যে মুক্ত সাংবাদিকতা বিরাজ করছে তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য যথেচ্ছ সমালোচনার পরিবর্তে জেনেশুনে, ওয়েল ইনফর্মড (তথ্য সমৃদ্ধ) হয়ে সমালোচনা করা প্রয়োজন। তবে কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে তা সংবাদ মাধ্যমই হোক, আইনজীবীই হোক বা যে কেউ হোক তাকে শায়েস্তা করার জন্য আদালতের হাত যথেষ্টই লম্বা।
অধস্তন আদালত ও বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের সাধ্যের সর্বোচ্চ ব্যবহার করে অসহায় মানুষের সর্বোচ্চ কল্যাণ যেন নিশ্চিত হয় সেদিকে দৃষ্টি রেখে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের প্রকৃতি ও বিশালতায় আমাদের মধ্যে পার্থক্য থাকলেও বিচারক হিসেবে আমাদের কারও মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলেই বিচারক।
তিনি আরও বলেন, বারের বিজ্ঞ সদস্যবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিচারপ্রার্থী জনগণের সঙ্গে ভারসাম্যপূর্ণ সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। স্মরণ রাখতে হবে যে, বিচারকের চরিত্রের সঙ্গে অহেতুক তাড়াহুড়া, হঠাৎ ধৈর্য হারানো, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, আদেশ ও রায় লেখার ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ইত্যাদি আচরণ কখনোই যায় না। তাই সচেতনভাবে এসব পরিহার করে চলতে হবে। অধস্তন আদালতের বিচারকবৃন্দের অসুবিধাসমূহও আমাদের বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে বারের বিজ্ঞ সদস্যবৃন্দ ও অন্যান্যদের প্রতি আহ্বান জানাবো তারা যেন বিজ্ঞ বিচারকদের দায়িত্বপালনের প্রতি সবসময় সহায়তামূলক সাহায্যের মনোভাব অক্ষুন্ন রাখেন।
সাক্ষী সুরক্ষা আইন নিয়ে প্রধান বিচারপতি বলেন, সাক্ষী ও ভিকটিমদের সুরক্ষার জন্য দেশে এখন পর্যন্ত কোনো আইন প্রণীত হয়নি। স্থানীয় প্রভাব ও ভীতিতে আক্রান্ত সাক্ষীরা সমন জারির পরও আদালতে সাক্ষ্য দিতে আসেনা। এলেও ভয়ে সাক্ষীরা আদালতে সত্য গোপন করেন। ফলে মামলার বিচার প্রলম্বিত হয়। অনেক সময় সাক্ষীর হাজিরা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট বিচারকের কলম কার্যকরভাবে সচল হয় না। বছরের পর বছর প্রলম্বিত হয় বিচার। সাক্ষীরা হয়ে পড়েন অনাগ্রহী। এসব অবস্থার পরিবর্তন প্রয়োজন। এজন্য সবার সক্রিয় ভূমিকা অনিবার্য।
ন্যায় বিচারের অঙ্গীকার করে প্রধান বিচারপতি বলেন, পবিত্র কোরআন শরিফে সূরা নিসার ৪৫৮ আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানত তার মালিককে ফিরিয়ে দিবে আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় পরায়নতার সঙ্গে বিচার করবে। আমি যেন আল্লাহ তাআলার এই নির্দেশ থেকে কখনো বিস্মৃত না হই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি