পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে ইসমাইল ও সাদিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল (৬) ওই গ্রামের মো. মুনির মিয়ার ছেলে এবং সাদিয়া (৫) একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে।

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে শিশু দুটি গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে খেলা করছিল। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ