প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বান্দরবানে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আলতাজ উদ্দিন (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এ আদেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, লামার এক প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করতেন আলতাজ উদ্দিন। বিভিন্নভাবে প্রলোভনও দেখিয়েছেন। পরে সামাজিক সালিশি বৈঠকে ভবিষ্যতে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

 

২০২১ সালের ৮ ডিসেম্বর কিশোরীকে ধর্ষণ করেন ওই যুবক। পরে বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরলে তাকে বিষয়টি জানায়। পরে মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণের মামলা করেন।

 

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থোয়াই মারমা বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে আলতাজ দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। পরে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠান। আলতাজ উদ্দিন লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ