সিলেট | |
প্রকাশিত: 12:52 PM, October 19, 2023
আরশ-ফারিনের প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও বিষয়টি নিয়ে নীরব ছিলেন তারা। এবার নীরবতা ভাঙলেন ফারিন। একটি গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘এ খবর ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প ছড়িয়ে পড়ে। কেউ সত্য–মিথ্যা যাচাই করে না। গুজব ছড়ায়।’
বিষয়টি ব্যাখ্যা করে ফারিন খান বলেন, ‘আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করেছি, তারপরই এই গুঞ্জন ছড়িয়েছে। একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।’
ফেসবুকে ছবি দেখে এক ফটোগ্রাফার মডেলিংয়ের জন্য প্রস্তাব দেন ফারিন খানকে। এটি ছিল বৈশাখের পোশাকের একটি শুট। এ ফটোশুটে অংশ নেওয়ার মাধ্যমে প্রথমবার পেশাদার মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর বেশ কিছু নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন ফারিন; হেঁটেছেন র্যাম্পে। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি