ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: 1:43 PM, October 25, 2023

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা
ফেসবুকে লাইভে কীটনাশক পানে মিজান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীধুলী গ্রামে এ ঘটনা ঘটে।

 

মিজান ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি স্থানীয় বনকুড়া বাজারের একটি সেলুনে কাজ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, এর আগে মিজান আরও দুইবার কীটনাশক পান করেছিল। দুইবারই চিকিৎসায় সে সুস্থ হয়ে ওঠে।

 

ফেসবুক লাইভে মিজান বলেন, ‘আমি এভাবে কখনও লাইভ করি নাই। আজ আমার জীবনের শেষ লাইভ।’

 

এ সময় তিনি শ্বশুর-শাশুড়িকে দোষারোপ করেন। পরে তিনি বলেন, ‘আমার একটি ছেলে, একটি মেয়ে সন্তান আছে। আমার মৃত্যুর পর তারা কষ্ট পাবে। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী দায়ী।’ এসব বলার পর মিজান কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। একপর্যায়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বরিশাল সিটির পাঁচ কেন্দ্রে সেরনিয়াবাত সাদিক এগিয়ে

 

নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, এর আগেও মিজান দুইবার বিষ খেয়েছিল। তার মাথায় সমস্য সমস্যা আছে। সে প্রায়ই বিষ খেয়ে আত্মহত্যা করার কথা বলত।

 

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি বলেন, মিজান পরপর দুইবার বিষ খেয়েছিল। এবার সে ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্ত সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ