হারতে হারতে লড়াইয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

হারতে হারতে লড়াইয়ে বাংলাদেশ

‘ ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি … ’ – ।  টিম টািইগার বলুন আর বাংলাদেশ ক্রিকেট টিম যা-ই বলুন। নানান অদ্ভুত বিনোদন মেলে এই দলে। হারতে হারতে লড়তে শিখছে এই দল। এই মূহুর্তে বোলিং লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ব্যাটিং কি দশা হবে কে জানে? কোন প্রেডিকশন কাজে আসেনা, আসবেনা। মাঠে ময়দানে ডেস্ক♦

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৯ রান।

এর আগে আজ (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের শুরুতে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইনিংসের ষষ্ঠ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। তিনি করেন ৪ রান। আর মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন  শাবনূর ‘ফিট’ নন, বিপদে পরিচালক

এরপর নিশাঙ্কা-মেন্ডিস জুটি গড়ে দলকে এগিয়ে নেন। তাদের ব্যাটে প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে শ্রীলঙ্কা। মেন্ডিস ধীরে রান তুললেও চড়াও হন নিশাঙ্কা। ৬১ রানের এই জুটি ভাঙ্গেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হয়ে ফেরেন মেন্ডিস। ফেরার আগে ৩০ বলে করেন ১৯ রান।

১১ দশমিক ৩ ওভারে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কান শিবিরে পরের ওভারেই আবার আঘাত হানে টাইগাররা। এবার উইকেট নেন তানজিম সাকিব। তার বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ভয় জাগানো নিশাঙ্কা। ফেরার আগে তিনি ৩৬ বলে করেন ৪১ রান। তার ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।

ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। প্রথম বলেই সাদিরা সামারাবিক্রমার কাছে চার খেয়ে বসেন তিনি। তবে পরের বলেই মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানিয়ে সামারাবিক্রমার উইকেট তুলে নেন সাকিব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ