সিলেট | |
প্রকাশিত: 12:14 PM, November 16, 2023
তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
নাম না প্রকাশ করার শর্তে তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা।
জানা গেছে, তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমান এই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে মুশফিক আর ফারহানকে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।
উল্লেখ্য, তানজিন তিশা মুশফিক আর ফারহানের আগে ছোট পর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি