বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেটের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেটের শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি সিলেট বিভাগীয় শাখার সিলেট জেলার নবগটিত কমিটি উদ্যোগে গত শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়।

 

শ্রদ্ধাঞ্জলি প্রদান পরবর্তী আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যত কার্যক্রম এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ বারের মতো সরকার গঠনে সহায়ক শক্তি হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আগামী করণীয় নিয়ে আলোচনা করা হয়।

 

এতে বক্তব্য বক্তব্য রাখেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কেন্দীয় কমিটির সহ সভাপতি রুহুল আলম, সিলেট বিভাগীয় শাখার সভাপতি শরদিন্দু সরকার, সহ সভাপতি জয়দ্বীপ বিশ্বাস, সন্দীপন পাল, মহসিন মজুমদার, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ